রাজনীতির পাশাপাশি অসুস্থ ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দীর্ঘদিন ধরে অসুস্থ আনোয়ার হোসেন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ফয়সাল আহমেদ সোহেল। এ সময় তিনি অসুস্থ নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
পরে ফয়সাল আহমেদ সোহেল বলেন, “আনোয়ার হোসেন সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে আসছেন। তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এসেছি। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্বের অংশ।”
তিনি আরও বলেন, “দলের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতার অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমার প্রত্যাশা।”
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন