জুয়েল হোসেন
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মাননা

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৭নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। তিনি বলেন, “গুণীজনদের সম্মান করলেই গুণীজনের জন্ম হয়।”
তিনি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ জামান টিপু, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান হাওলাদার এবং উদ্ধামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহসিন মাস্টার, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ হিমু।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০