জুয়েল হোসেন
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা

জয়পুরহাটে শিশু সুরক্ষা নিশ্চিত করতে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা এসিডির (ACD) আয়োজনে এবং ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস ও জিম্যানের সহযোগিতায় ‘প্রোটেকশন অ্যান্ড সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম অ্যাবিউজিভ অ্যান্ড এক্সপ্লয়েটেটিভ সিচুয়েশন’ প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, এসিডির এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।

বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি শিশুদের সঙ্গে সহনশীল, মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০