জুয়েল হোসেন
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে গর্তে হাত দিতেই শিশুকে কামড়, চিকিৎসার পথে আড়াই বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গর্তে হাত দেওয়ার পর কোনো প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চরহেয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাইসা মনি উপজেলার সেনের হাওলা গ্রামের জেলে রাকিব মল্লিকের মেয়ে। বর্তমানে রাকিব মল্লিক পরিবার নিয়ে চরহেয়ার এলাকায় একটি অস্থায়ী বসতঘরে বসবাস করছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা মনি। একপর্যায়ে সে একটি গর্তে হাত দিলে গর্তের ভেতর থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয় বলে পরিবারের সদস্যরা জানান। কামড়ের পর শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে ছুটে যায়। পরে তার হাতে কামড়ের চিহ্ন দেখতে পান মা। তাৎক্ষণিকভাবে শিশুটির হাত সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের দিকে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়দের ধারণা, গর্তের ভেতরে থাকা সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কোন প্রাণী শিশুটিকে কামড় দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে সাপের কামড় বলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, বসতঘরের আশপাশের গর্ত ও ঝোপঝাড়ে শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে অস্থায়ী বসতিতে এ ধরনের ঝুঁকি থাকায় শিশুদের একা খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০