1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ময়লার স্তূপ পরিষ্কার, খেলার মাঠ উপযোগী করার উদ্যোগ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে শ্রীপুরে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ময়লার স্তূপ পরিষ্কার, খেলার মাঠ উপযোগী করার উদ্যোগ

আশরাফুল আলম সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শ্রীপুর গরুহাটা মাঠের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার বিশাল স্তূপ পরিষ্কার করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর প্রশাসক মোঃ নাহিদ ভূঁঞার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানসহ স্থানীয়রা অংশ নেন।

অভিযানে মোঃ নাহিদ ভূঁঞা নিজেও সরাসরি অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কারে সহযোগিতা করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। গরুহাটা মাঠটি বর্তমানে খেলাধুলার উপযোগী নয়। মাঠটিকে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ এগিয়ে এলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সুন্দর শ্রীপুর গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযান শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর প্রশাসক মোঃ নাহিদ ভূঁঞা শ্রীপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় প্রেসক্লাবের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

পরে প্রেসক্লাবের সামনে ময়লা-আবর্জনা নিষ্কাশনে প্রেসক্লাবের নেতৃবৃন্দও নিজেদের উদ্যোগে কাজ করেন। এ সময় শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানসহ নেতৃবৃন্দ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত এ উদ্যোগকে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost