জুয়েল হোসেন
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন

 

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”। শালিখা থানার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে আড়পাড়া ইউনিয়ন ও শালিখা ইউনিয়ন।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ ঘটিকায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৩নং আড়পাড়া ইউনিয়ন ও ৬নং বুনাগাতী ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আড়পাড়া ইউনিয়ন জয়লাভ করে। দিনের দ্বিতীয় ম্যাচে ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ৫নং শালিখা ইউনিয়ন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায় থেকে জাতীয় মানের কাবাডি খেলোয়াড় তৈরি করাই শালিখা থানা পুলিশের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
​শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ এবং সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, ও উপজেলা সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম রেজা ঢালী সহ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​এছাড়াও অনুষ্ঠানে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, শালিখা থানার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ক্রীড়াপ্রেমী দর্শকরা পুরো মাঠে উপস্থিত থেকে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০