জুয়েল হোসেন
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নদীপাড়ের মানুষের মাঝে ভাঙনের আতঙ্ক, বাড়ছে তিস্তা – ধরলা নদীর পানি

 

রংপুরে তিস্তা ও ধরলা নদীপাড়ে ভাংঙ্গনের আতংকে পড়েছেন নদী পাড়েরর মানুষ। কয়েক দিনের ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নআদীতে পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা সেচব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙন আতঙ্কে আছেন। অনেকে ভাঙন ঝুঁকি এড়াতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এবং নিম্নাঞ্চল প্লাবিত হবার আগেই নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন নদী পাড়ের মানুষ। রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় রংপুরে ১১ দশমিক শুন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হলেও সন্ধ্যায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮১ মিটার।সকাল ৯টায় একই পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে পরিমাপ করা হয়। রংপুর পানি উন্নয়ন বোর্ডের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিস্তা নদীর পানি বাড়তে থাকায় নীলফামারী জেলার ডিমলা ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন চরাঞ্চলের বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেছে পানি উন্নয়ন বোর্ড।উজানের পানির টান পড়েছে রংপুরের নিম্নাঞ্চল গুলোতে।গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতু পয়েন্টেও পানির প্রবাহ বেড়েছে। জেলার কাউনিয়ায় তিস্তা সেতু পয়েন্টে সন্ধ্যা ৬টার দিকে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে সকাল ৯টায় বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে ছিল পানির প্রবাহ ধারা। এই পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার ধরা হয়।
তিস্তা নদীতে পানি বাড়তে থাকায় গঙ্গাচড়া উপজেলা প্রশাসন দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেন, উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জয়রাম ওঝা মৌজায় একসময় ৫শত মানুষের বসতি ছিল। সেখানে এখন নদীর দিকে তাকালেই মানুষের চোখে ভেসে ওঠে অনিশ্চয়তা। তিস্তা নদীর করাল গ্রাসে একের পর এক বাড়ি বিলীন হওয়ার পথে।যে উঠানে সংসার, কাল সেখানে হয়তো বইছে নদীর স্রোত ধারা। নতুন করে নদীতে পানি বাড়তে থাকায় অনেক পরিবার ঘরবাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস সূত্রে জানা গেছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর অঞ্চলে ধরলা নদীর পানি বেড়েছে। তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। তিস্তা নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুদিন কমতে পারে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন বাড়তে পারে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, উজানে প্রবল বৃষ্টিপাত ও ঢলের কারণেই তিস্তা নদীতে এই পানি বৃদ্ধি। উজান থেকে পানি আসা অব্যাহত থাকলে তিস্তা নদীর পানি যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০