ঢাকার আশুলিয়ায় ভাড়ায় চালানোর কথা বলে মালিকের কাছ থেকে নেওয়া লেগুনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে রংপুরের কোতোয়ালি সদর থানা এলাকা থেকে চুরি যাওয়া লেগুনাটি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, চুরি করে নেওয়ার পর গাড়িটির কাঠামো পরিবর্তন করে ট্রাকে রূপান্তরের চেষ্টা করা হচ্ছিল।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন নিজেই।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার আউকপাড়া এলাকার বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩৭) ২০২৪ সালের ৩০ মে একটি পুরোনো লেগুনা স্ট্যাম্পের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকায় কেনেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৮-৮০২১। কেনার পর থেকে ওই লেগুনা চালিয়েই জীবিকা নির্বাহ করছিলেন
Leave a Reply