বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম কৈকুণ্ডা গ্রামের মালিথা পাড়ার মৃত মারজেন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে চরের কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম আহত হন। আহত শামসুল আলমের বাড়ি বিলকাদা গ্রামে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন