জুয়েল হোসেন
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলার মূলহোতাসহ গ্রেফতার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

 

যশোরের বাঘারপাড়ায় চাঞ্চল্যকর যুবদল নেতা রুবেল হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারীসহ এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র।
আজ বেলা ১২টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মসজিদ কমিটির নেতৃত্ব ও দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

আটককৃত আসামিরা হলেন, যশোর বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্ল্যা ছেলে রাব্বি হোসেন, মারুক হোসেন ও সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে আসিফ হোসেন।

​গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু এবং ১টি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানাধীন খাজুরা এলাকায় ২ নং বন্দবিলা ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে যশোর খাজুরা পুলিশ ক্যাম্প ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে। গতকাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো: রাব্বি হোসেন (২০), ৪ নম্বর আসামি ও মূল পরিকল্পনাকারী মো: আসিফ হোসেন (২০) এবং পরবর্তীতে ২ নম্বর আসামি মো: মারুফ হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় এক মসজিদের কমিটি গঠন ও সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ঘটনার মাস্টারমাইন্ড আসিফ হোসেন আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০