1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে দলীয় কর্মসূচি ফের ভাইরাল সেই মহিলাদল নেত্রী নিশু

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না মাদারগঞ্জের আলোচিত মহিলাদল নেত্রী সুলতানা আক্তার নিশু। দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি নিয়মিতভাবেই অংশ নিচ্ছেন দলের বিভিন্ন কর্মসূচিতে।

গতকাল মাদারগঞ্জ উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও তার উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ​এর আগে অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন জানান, ওই নেত্রীর বিরুদ্ধে দেওয়া দলীয় নিষেধাজ্ঞা বা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। দলীয় শৃঙ্খলা অমান্য করে তার এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost