জুলিয়া জাহান
২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের হত্যার আসামি কাউসার কে গ্রেফতার করেছেন পিবিআই

অনৈতিক সম্পর্ক ও ব্লাকমেইলের জেরে জামালপুর শহরের এক ভাড়া বাসায় ইশরাত জাহান মিমি নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত কাউসার পিবিআইয়ের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৩ আগস্ট সকাল ১০টায় জামালপুর সদর থানার পশ্চিম নয়াপাড়া রেলগেইটের কাছে একটি ভবনের ৫ম তলার কক্ষ থেকে মিমির লাশ উদ্ধার করা হয়। পরদিন ২৪ আগস্ট নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসারসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই জামালপুর জেলা ইউনিট স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দিন বিকেলেই শহরের বাগেরহাটা এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়।

পিবিআই ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে মিমির বিয়ে হলেও ২০২১ সালে তার স্বামী মারা যান। এরপর তিনি দুই সন্তান নিয়ে জামালপুর শহরে বসবাস শুরু করেন। প্রায় তিন বছর আগে কাউসারের মুদি দোকানে কেনাকাটার সূত্রে তাদের পরিচয় হয়। একপর্যায়ে পাওনা টাকা পরিশোধের কথা বলে মিমি কৌশলে কাউসারকে নিজ বাসায় ডেকে নেন এবং অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। মিমি সেই সম্পর্কের দৃশ্য গোপনে ভিডিও করে তা দিয়ে নিয়মিত কাউসারকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

কাউসারকে ইয়াবায় আসক্ত করার পাশাপাশি তার পরিবারকে ধ্বংস করতে মিমি তার জমানো টাকা, জমি বিক্রি এবং পরিবারিক অলঙ্কার বিক্রির অর্থও হাতিয়ে নেন। সম্প্রতি মিমি অন্য লোকদের ফাঁদে ফেলতে কাউসারকে বাধ্য করার চেষ্টা করলে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ঘটনার দিন টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার মিমিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত জানান, আসামির স্বীকারোক্তি ও পারিপার্শ্বিক প্রমাণের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়েছে। ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গুলি করে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ অ্যাকাউন্টস ম্যানেজার

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০