1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
ঈশ্বরদীতে ২০০ লিটার দেশীয় চোলাই মদের ওয়াশসহ নারী মাদক কারবারি গ্রেফতার - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ২০০ লিটার দেশীয় চোলাই মদের ওয়াশসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বাঁধন হোসাইন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির ওয়াশসহ আজিরন (৪৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদীর উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে পরিচালিত গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

অভিযুক্ত আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিক ড্রামে থাকা প্রতি ড্রামে ৫০ লিটার করে মোট ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (গাজাল/জাওয়া/ওয়াস) জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost