1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ৭২ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, ১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মো. আলিমদ্দীন (৪৫), পিতা-মৃত বক্কা মোহাম্মদ এবং মো. দর্শন আলী (৪০), পিতা-মো. … রহমান। তাদের উভয়ের ঠিকানা—সাং-বড় পলাশবাড়ী (সরকার বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।

৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, ২১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. বুলবুল আহমেদ (৩২), পিতা-মো. আবুল হোসেন, মাতা-মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া), এবং মো. মামুন মিয়া (২৯), পিতা-মৃত সবুর আলী, মাতা-মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়।

১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, ২২ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-আমগাঁও, থানা-হরিপুর; মোঃ খাইরুল আলম ওরফে খইরুল (৩৮), পিতা-মোঃ নুর হোসেন, সাং-বড়পলাশবাড়ী (বড়গছিয়া); এবং মোঃ আলম (৩৮), পিতা-মৃত এনামুল, সাং-বেলসাড়া (ঝুলিবস্তি)। তাদের মধ্যে গোলাম রব্বানীর থানা-হরিপুর এবং খাইরুল আলম ও মোঃ আলমের থানা-বালিয়াডাঙ্গী। সকলের জেলা-ঠাকুরগাঁও।

সব মিলিয়ে গত ৭২ ঘণ্টায় পৃথক অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost