1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সপ্নজগৎ পার্কে অনৈতিক কার্যক্রমের অভিযোগে আটক ৩

নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের সপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে দুই পুরুষ ও এক নারীকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে পার্কটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশ ও সহকারী কমিশনার রুহুল আমীন অংশ নেন।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এ সময় পার্কটিতে অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। প্রশাসনের অভিযানের পর পার্কটিতে এমন কার্যক্রমের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

সাজাপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার পার্কের মালিক সারোয়ার চৌধুরীর ছেলে সাঈদ চৌধুরী, সদর উপজেলার সরকারপাড়া এলাকার জামালউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন জিকো এবং একই এলাকার মৃত মোকসেদ আলীর মেয়ে রিয়া আক্তার। তাদের বিরুদ্ধে পার্কে অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে সহকারী কমিশনার রুহুল আমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে অভিযানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost