1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেফতার

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান_১

১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে জামালপুর সদর উপজেলার তিতপল্লা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান হোসেন নয়ন (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

অভিযান_২

একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে বানিয়া বাজার এলাকায় আরেকটি অভিযানে আব্দুর রহিম (৬৫) ও মো. আব্দুল কালাম (৪৬)-কে ২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সোলায়মান হোসেন নয়ন (২০), তিতপল্লা মধ্যপাড়া, আব্দুর রহিম (৬৫), বানিয়া বাজার। মো. আব্দুল কালাম (৪৬), বানিয়া বাজার।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এসআই মো. সোহাগ রানা ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১ এর পৃথক দল অভিযান দুটি পরিচালনা করে।

আইনগত ব্যবস্থা

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক বিরোধীঅভিযান অব্যাহত থাকবে। জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost