1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স শ্রমিকদের সড়ক অবরোধ - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্যই তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।

তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করারও চেষ্টা করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost