জুলিয়া জাহান
১৬ অগাস্ট ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সারে শয্যাশায়ী সাবেক যুবদল নেতা, চিকিৎসা বন্ধ অর্থাভাবে

একসময় রাজপথের মিছিল-মিটিংয়ে সরব ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে জেল খেটেছেন, সহ্য করেছেন নানা নির্যাতন ও প্রতিকূলতা। দলের জন্য জীবনের দীর্ঘ সময় ব্যয় করা সেই মানুষটিই আজ মরণব্যাধি ক্যান্সারের কাছে অসহায়। শরীয়তপুর সদর উপজেলার হাজরাসার এলাকার বাসিন্দা ও সাবেক যুবদল নেতা মনির হোসেন মাঝি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের দাবি, তার চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে।

চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে পরিবারের শেষ সম্বল কৃষিজমিও। বর্তমানে অর্থের অভাবে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে তার চিকিৎসা। মনির হোসেন মাঝি নব্বইয়ের দশক থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক জীবনে দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি দলের জন্য কাজ করেছেন বলে জানান তার স্বজন ও স্থানীয়রা।

তবে ২০২৩ সালে তার জীবনে নেমে আসে এক বড় শোক। ফরিদপুরে বিএনপির একটি বিভাগীয় সমাবেশে থাকার সময় তার স্ত্রী স্ট্রোকে আক্রান্ত হন। পরে ওই বছরই মারা যান তার স্ত্রী। প্রিয়তমা স্ত্রীকে হারানোর সেই শোক কাটিয়ে ওঠার আগেই ২০২৪ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিনের অসুস্থতায় এখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দৃষ্টিশক্তিও অনেকটাই ঝাপসা হয়ে এসেছে। সামনে কেউ দাঁড়ালেও অনেক সময় তাকে চিনতে পারেন না একসময়ের এই মাঠকাঁপানো রাজনৈতিক নেতা।

মনির হোসেনের বড় ছেলে তাজিম স্নাতকোত্তরে পড়ছেন, আর ছোট মেয়ে পড়ছে নবম শ্রেণিতে। বাবার চিকিৎসায় পরিবারের সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে যাওয়ায় এখন তাদের সংসার ও পড়াশোনার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। তাজিম বলেন, বাবার চিকিৎসার জন্য পরিবারের সর্বস্ব ব্যয় হয়ে গেছে। এখন আর চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সক্ষমতা তাদের নেই। তাই বাবার উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি।

পরিবারের আকুতি—অর্থের অভাবে যেন একজন নিবেদিত রাজনৈতিক কর্মীর চিকিৎসা থেমে না যায়। উন্নত চিকিৎসার সুযোগ পেলে মনির হোসেন আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারেন—এমন আশাই করছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। দলের জন্য দীর্ঘদিন রাজপথে থাকা এই নেতার দুর্দিনে রাজনৈতিক সহকর্মী, সরকার এবং সমাজের সামর্থ্যবান মানুষগুলো পাশে দাঁড়াবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০