জুলিয়া জাহান
১৫ অগাস্ট ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভুজেন চন্দ্র রায়সহ ১০ জনের বিরুদ্ধে হামলা, মারধর, ভাঙচুর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পরেশ চন্দ্র রায়।

লিখিত অভিযোগে পরেশ চন্দ্র রায় দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে ছাগল বাড়ীতে প্রবেশ করাকে কেন্দ্র করে গত ৯ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ভুজেন চন্দ্র রায়সহ অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, এ সময় অভিযুক্তরা ঘরের গাছের শক্ত ডাল দিয়ে পরেশ চন্দ্র রায়ের বাবা মোটাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় পরিবারের নারী সদস্যদেরও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, তার মেয়েকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তরা পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযুক্তরা হলেন, ১। ইউপি সদস্য ভুজেন চন্দ্র, ২। পশুরাম রায়, ৩। দারগা নাথ, ৪। আশীষ, ৫। সমারু, সকলের পিতা গনেশ চন্দ্র রায়, ৬। জগন্নাথ, ৭। পরিতোষ, উভয়ের পিতা- দারগা নাথ, ৮। প্রদীপ, ৯। মালা রানী, ১০। সুকনী রানী সকলের সাং- কচুবাড়ী হাটপাড়া, ভূল্লী,  ঠাকুরগাঁও।

ঘটনার বিষয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন বলেও অভিযোগকারী উল্লেখ করেন।  এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী পরেশ চন্দ্র রায়। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য ভুজেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিক্তিহীন বলে দাবি করেন।  এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ভূল্লী থানার সাব ইন্সপেক্টর আব্দুল মোত্তালেব জানান, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০