নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে জিলাপি পরীক্ষা, নিষিদ্ধ রাসায়নিক “হাইড্রোজ” সনাক্ত! আনুমানিক ৩০ কেজি জিলাপি বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এঁর নেতৃত্বে অদ্য ১৩ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা ০৭.০০ মিনিট পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক বগুড়া সিটি কর্পোরেশন এলাকার ফতেহআলী বাজারে জিলাপির দোকানগুলোতে “জিলাপি” নমুনা সংগ্রহ করে “ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।
এসময় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক “হাইড্রোজ” সনাক্ত হওয়ায় নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত আনুমানিক মোট ৩০ কেজি জিলাপি বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানসমূহ-
১. হাজী জিলাপী;
২. সানামা সুইটস;
৩. আবুল হোটেল;
৪. স্বাদ সুইটস;
৫. আল আমিন সুইটস।
এরপর ফতেহ আলী মাছ বাজারে মাছে ফরমালিন এর উপস্থিতি সনাক্তকরণে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। মাছের ০৬ টি দোকান হতে ০৬ টি নমুনা পরীক্ষায় ফরমালিন সনাক্ত হয়নি। এসময় মাছ ব্যবসায়ীদের মাছে ফরমালিন এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
এসময়, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, বগুড়া সদর ; জনাব মোঃ শরিফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী ও জেলা কার্যালয় এর অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply