1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
কালিয়াকৈরে প্রকৌশলীর দুই কর্মকর্তাকে মারপিঠের ঘটনায় গ্রেফতার-১ - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

কালিয়াকৈরে প্রকৌশলীর দুই কর্মকর্তাকে মারপিঠের ঘটনায় গ্রেফতার-১

মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রকৌশলীর দুই কর্মকর্তাকে মারপিঠের ঘটনায় নাছির উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কার্য সহকারী মোঃ মাসুদ রানা শেখ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার বোয়ালী ইউনিয়নের ঝিংগাহাটি এলাকার পিতা মৃতঃ আয়তুল্লাহ এর ছেলে মোঃ নাছির উদ্দিন। একই এলাকার পিতা মোঃ জাহিদুল হকের ছেলে সাব্বির (২৪) পলাতক রয়েছে।

উল্লেখ,গত সোমবার উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কার্য সহকারী মোঃ মাসুদ রানা ও উপজেলা সহ উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হক চা বাগান সংলগ্ন (উওর অংশে)মৌচাক ফুলবাড়িয়া সড়কের উন্নয়নের কাজের ভিডিও ফুটেজ সংগ্রহ সহ অন্যান্য কাজ করতে থাকি। এসময় কোন প্রকার অজুহাত বা সিগনাল ব্যতিত বেপোরোয়া মোটর সাইকেল দিয়ে হত্যার উদ্দেশ্যে চাপা দেয় এবং তাদের মোটর সাইকেল পড়ে যায়। সরকারি কাজে বাধা দেয় আমরা প্রতিবাদ করলে এলোপাথারি মারপিঠ শুরু করে। নাছির উদ্দিন ও সাব্বির ঘটনাস্থলের পাশে থাকা লাঠি দিয়ে এলোপাথারি বারি মারিয়া আমাদের গুরুত্বর আহত করে এবং চা বাগান বাজারে আটকিয়ে রাখে।পরে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে কালিয়াকৈর থানা পুলিশ আমাদের উদ্ধার করে।

উপজেলা প্রকৌশলী মোঃ মাকছুদুন্নবী জানান,চা বাগান এলাকায় একটি রাস্তার কাজের তদারকি করতে আমাদের দুই কর্মকর্তা সেখানে যান। হঠাৎ মোটর সাইকেল আরোহী এসে সড়কে পড়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে আমাদের লোকজনের উপড় অর্তকিত হামলা চালায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও তাদের মারপিঠের ঘটনায় নাছির উদ্দিন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost