এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগে ম্যানেজমেন্ট কমিটিকে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, একটি সভার রেজুলেশনের আলোচনার অংশবিশেষ কেটে প্রচার করা হয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত নয়। মন্ত্রীর পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না—আমার কানটা আছে কি না।’
তিনি আরও বলেন, কোনো সভায় আলোচনা হওয়া রেজুলেশন সরাসরি মন্ত্রীর বা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি যাচাই-বাছাই করা হবে।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৭৭ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৯ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। যোগ্য প্রার্থীকে সার্টিফিকেট দেওয়ার পর নিয়ম অনুযায়ী নিয়োগ নিশ্চিত করার কথাও জানান তিনি।
মন্তব্য করুন