জুলিয়া জাহান
৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে তরুণী ও দুই শিশুকে আটকে নির্যাতন

শরীয়তপুরের সখিপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে চুরির অপবাদ দিয়ে তাঁকে ও তাঁর দুই ভাই-বোনকে কয়েক ঘণ্টা একটি ঘরে আটকে রেখে মারধর, গাছে বেঁধে নির্যাতন এবং তরুণীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গত মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হাজি শরীয়তউল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ভুক্তভোগীদের মা ফাতেমা বেগম (৪১) বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানদার আবুল মোল্লার ছেলে মনির মোল্যা (২৫) দীর্ঘদিন ধরে ফারিয়া আক্তার (১৮) কে উত্ত্যক্ত করে আসছিলেন এবং মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করেন অভিযুক্ত মনির। এ ঘটনায় স্থানীয়রা মনির মোল্লাকে একাধিকবার সতর্ক করে। ঘটনার দিন ৪ আগষ্ট সকাল ৮ টায় ভুক্তভোগী তরুণী তার বোন মারিয়া আক্তার (১৩) ও ভাই ফাহিম (৭) কে নিয়ে মনির মোল্লার মুদি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিলেন। এসময় অভিযুক্ত মনির তাদের দোকানের সামনেই ওই তরুণীকে নানাভাবে অশালীন কথাবার্তা বলতে থাকেন।

এতে প্রতিবাদ জানালে মনির ওই তরুণী সহ তার ভাই-বোনদেরকে দোকানের পাশে ফৌজিয়া সরদারের বাড়ি নিয়ে একটি ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চুরির অপবাদ দিয়ে মনির, আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার সহ কয়েকজন গাছের সাথে বেঁধে প্রথমে মারধর করে, পরে মাথার চুল কেটে জুতার মালা পড়িয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

বিষয়টি জানাজানি হলে দুপুর ১২ টার দিকে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ভুক্তভোগীদের মা ফাতেমা বেগম বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

থানায় অভিযোগ দেওয়ার পর থেকে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই ভয়ে নিজেদের বাড়ী ছেড়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। আসামি পক্ষের লোকজন অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত জানতে ভুক্তভোগীদের বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। ফোনে জানান নিরাপত্তার কারণে এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছেন পুরো পরিবার। নিজ বাড়ী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়ীতে কথা হয় ভুক্তভোগী ফারিয়া আক্তারের মা ফাতেমা বেগম (৪১) এর সাথে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মনির আমার মেয়েকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিচ্ছে। এর আগে আমি তাকে নিষেধ করাতে কিছুদিন চুপ ছিলো। মঙ্গলবার সকালে আমার দুই মেয়ে ও এক ছেলে বাজার করতে মনিরের দোকানে যায়।

এসময় মনির আমার বড় মেয়েকে রাতে দেখা করার প্রস্তাব দেয়। আমার মেয়ে প্রতিবাদ করলে তাকে সহ আমার দুই সন্তানকে জোরপূর্বক দোকানের পাশে ফৌজিয়ার বাড়ীতে নিয়ে একটি রুমে আটকে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। ছোট মেয়ে ও ছেলেকে রশি দিয়ে পাশের রুমে বেধে রাখে। এরপর চিৎকার দিলে লোকজন আসলে তাদের চোর অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে মনির, আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার মারধর করে মাথার চুল কেটে শারীরিকভাবে নির্যাতন করে।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমাকে মনির ফোন করে বলে তোর মেয়েকে এসে নিয়ে যা। আমি গিয়ে দেখি আমার তিন সন্তানকে মারাত্মক জখম করে বেঁধে রেখেছে। পরে পুলিশ বললো আগে চিকিৎসা করান, পরে থানায় এসে অভিযোগ দিয়েন। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানদের মতো যেনো কোন সন্তানকে এইভাবে মারধর করা না হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ফারিয়া আক্তার বলেন, মনির আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন কু-প্রস্তাব দিতো। আমি এড়িয়ে যেতাম। ঘটনার দিন সকালে আমি দোকানে কেনাকাটা করতে গেলে আমাকে রাতে দেখা করার প্রস্তাব দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে সহ আমার ভাইবোনকে জোরপূর্বক দোকানের পাশে ফৌজিয়ার বাড়ীতে নিয়ে যায়। আমাকে পাশের রুমে নিয়ে জামাকাপড় খুলে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।

আমি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসলে মনির বলে আমি নাকি চুরি করছি এই জন্য আমাকে আটকে রাখছে। এরপর মনির, আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার আমাকে গাছের সাথে বেঁধে মারধর করে ও চুল কেটে দেয়। পরে দুপুরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার ন্যায় বিচার চাই।

নিজেদের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ফারিয়ার বাবা ফারুক বেপারী (৫০) বলেন, যেভাবে আমার সন্তানদের মারধর করা হয়েছে এটা কোন বাবা সহ্য করতে পারবে না। সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে। ওরা আমার সন্তানদের মেরে ফেলতে চেয়েছিলো।

এই দেশে কি কোন বিচার নেই? আমার সন্তানদের মারধর করা হয়েছে এখন উল্টো আমরাই পালিয়ে বেড়াচ্ছি। অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। অভিযোগ তুলে না নিলে যেখানে-সেখানে লাশ পরে থাকবে এই ধরনের হুমকি দেয়। আমরা গরীব মানুষ কি করবো বলেন? এখন বিএনপি সরকার ক্ষমতায়। যাঁরা মারধর করছে তাঁরা সরদার পরিবারের লোকজন। তাদের ভাই ব্রাদার বিএনপির পদে আছে। আমাদের কথা কি পুলিশ শুনবে?

ঘটনার সময় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমরা চিৎকার-চেঁচামেচি শুনে এসে দেখি মেয়েটার জামাকাপড় ছিরা ফারা এবং শরীরে ওড়না নেই। পরে দেখলাম তাকে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দিচ্ছে ও বাকি দুই ভাই-বোনকে রশি দিয়ে পাশের ঘরে বেঁধে রাখছে। জানতে চাইলে মনির বলে তারা নাকি চুরি করছে। কি চুরি করছে সেটা বলে না।

কিন্তু আমাদের কাছে মনে হয় এই চুরির অপবাদ মিথ্যা। এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে মনির ডিস্টার্ব করতো এটা আমরা দেখেছি। এর আগে এই মনির মেয়েটাকে একাধিকবার ক-ুপ্রস্তাব দিয়েছিলো। এভাবে প্রকাশ্যে মারধর করে চুল কেটে শারীরিকভাবে নির্যাতনের বিচার চাই। বিচার না হলে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হতেই থাকবে।

এ বিষয় অভিযুক্ত মনির মোল্লা বলেন, মারধরের বিষয়টি মিথ্যা। তারা আমার দোকানে চুরি করেছে। তাই স্থানীয়রা তাদের গাছের সাথে বেঁধে রেখেছে। আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার তার মাথার চুল কেটেছে। আমি এর সাথে জড়িত নই। কু-প্রস্তাব দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

তবে ভিডিওতে মারধর করতে দেখা যাওয়া অপর অভিযুক্ত আফসানা, ফৌজিয়া সরদার ও নিশি সরদার সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০