1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ভূল্লীতে নদীতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মো. হাবিব নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বড় বালিয়া জোরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত হাবিব বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে এবং শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​স্থানীয়রা জানান, ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে ভূল্লী নদীর জোরদারপাড়া এলাকায় গোসল করতে যায় হাবিব। নদীতে গোসলের একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্র হাবিব গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

হাবিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও সতর্ক নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost