admin
৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ফের সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে আবারও একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির দাবি, এবার **সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ‘ওয়াফা’**কে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বুধবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

হুথিদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে ট্যাংকারটিতে হামলা চালানো হয়। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

হুথিদের দাবি, ২২ জুলাই অবরোধ ঘোষণার পর থেকে এটি অষ্টম তেলবাহী ট্যাংকার, যেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগরের পথ ব্যবহার থেকে বাধা দেওয়া হয়েছে অথবা ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

ইয়াহিয়া সারি আরও বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে সৌদি আরব তাদের তেলবাহী জাহাজগুলোর চলাচলের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০ জুলাই ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, এটি ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি কৌশলগত পদক্ষেপ।

এদিকে, সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় লন্ডনের মেরিন ইন্স্যুরেন্স বাজার লোহিত সাগরের উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) অঞ্চল আরও সম্প্রসারণ করেছে। নতুন করে সৌদি আরবের কয়েকটি বন্দরের আশপাশের জলসীমাও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় যুক্ত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০