জুলিয়া জাহান
২৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার ঐতিহাসিক মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্ব

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় ও মহাস্থান বন্দর এলাকাটি উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ততম ও পরিচিত স্থান। প্রতিদিন হাজারও মানুষের গমনাগমন, স্থানীয় শিক্ষার্থীদের যাতায়াত, ঐতিহ্যবাহী মহাস্থান হাটের কেনাবেচা, মাজার জিয়ারতকারী ও দর্শনার্থীদের আনাগোনায় এই এলাকা সর্বদা মুখরিত থাকে। পথচারীদের নিরাপদ পারাপার এবং মহাসড়কে যানজট মুক্ত রাখতে মহাস্থান মাজারের সন্নিকটে ত্রিমোহনী এলাকায় দৃষ্টিনন্দন নকশায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু কর্তৃপক্ষের তদারকির অভাবে এই গুরুত্বপূর্ণ অবকাঠামোটি এখন স্থানীয় প্রভাবশালী পিকআপ মালিক, দোকানদার, সিএনজিচালিত অটোরিকশা, ইজি বাইকদের দখলে চলে গেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটওভার ব্রিজের নিচ দিয়ে পথচারী ও ভারী যানবাহন চলাচলের নিরাপদ ব্যবস্থা থাকার কথা থাকলেও বর্তমানে তা একটি জনাকীর্ণ বাজারে পরিণত হয়েছে। ব্রিজের নিচের অংশে সারি সারি দোকান বসানো হয়েছে। সেখানে অস্থায়ী আনারস, আখসহ নানা মৌসুমি ফলের আড়ৎ বসানো হয়েছে, এমনকি একটি অংশে বালুর স্তুপ করে রেখে নিজের মতো রাখা হচ্ছে। বর্তমানে এখানে প্রায় ৩০টিরও বেশি অবৈধ দোকান গড়ে উঠেছে। এছাড়া লোকজনের এই বিশৃঙ্খল জটলাকে কাজে লাগিয়ে ব্রিজের নিচে প্রকাশ্যে মাদক বেচাকেনাও চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

​সম্প্রতি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফুটওভার ব্রিজ সংলগ্ন লেনে থাকা একটি পুরনো ভবন ভেঙে সড়কটি প্রশস্ত ও কার্যক্ষম করা হয়। এতে দূরপাল্লার যানবাহন চলাচলের সুযোগ তৈরি হলেও ফুটওভার ব্রিজের নিচের অবৈধ দোকানপাট ও গাড়ি পার্কিংয়ের কারণে নতুন করে বিড়ম্বনা তৈরি হয়েছে। আন্ডারপাসের এপাশ থেকে ওপাশে পার হতে গিয়ে দূরপাল্লার ভারী যানবাহনগুলো চলাচলের জায়গা পাচ্ছে না। যত্রতত্র বসানো এসব দোকানের কারণে প্রায়শই চালকদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের বাকবিতণ্ডা ও বাকযুদ্ধ নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

​নকশাগত সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ব্রিজের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। পথচারীরা জানান, দখলদারিত্ব ও এলোমেলো গাড়ি পার্কিংয়ের কারণে ব্রিজের নিচ দিয়ে হাঁটার মতো ন্যূনতম জায়গা অবশিষ্ট থাকে না। ফলে প্রতিদিন জটলার কারনে তাদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। মহাস্থান থেকে ঢাকাগামী সবজিবাহী এক ট্রাক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত টাকা খরচ করে ব্রিজের নিচে যদি দোকানপাট আর বাজারই বানানো হয়, তাহলে আমাদের কী উপকার হলো? বাধ্য হয়ে আমাদের জীবনের ঝুঁকি নিয়েই আন্ডারপাসের মূল রাস্তা পার হতে হচ্ছে।”

​এ বিষয়ে জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, “এর আগে গত ১১ অক্টোবর মহাস্থান ফুটওভার ব্রিজ এলাকা দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হয়েছিল। আবার যদি কেউ অবৈধভাবে দোকানপাট বসিয়ে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০