admin
১৫ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে স্পেনের কাছে হার, পরাজয়ের কারণ জানালেন এমবাপ্পে

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হতাশ ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্বীকার করেছেন, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং মিডফিল্ডে স্পেনের আধিপত্যই তাদের পরাজয়ের প্রধান কারণ।

মঙ্গলবার ম্যাচ শেষে ফরাসি সম্প্রচারমাধ্যম এম৬-কে দেওয়া প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, ফ্রান্স যে ধরনের ফুটবল খেলতে চেয়েছিল, সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। কৌশলগত, কারিগরি এবং সামগ্রিক পারফরম্যান্স—সব দিক থেকেই স্পেন এগিয়ে ছিল।

ফরাসি অধিনায়ক জানান, ম্যাচের শুরু থেকেই উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে স্পেনকে চাপে রাখার পরিকল্পনা ছিল তাদের। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। উল্টো বলের নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের ছন্দে খেলেছে স্পেন, যা ফ্রান্সকে পুরো ম্যাচজুড়ে চাপে রেখেছে।

এমবাপ্পে আরও বলেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় ছিল মিডফিল্ডের লড়াই। বারবার সংখ্যাগতভাবে পিছিয়ে পড়ায় স্পেন সহজেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তার ভাষায়, স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মিডফিল্ডে এমন পরিস্থিতি তৈরি হলে ম্যাচে ফিরে আসা খুবই কঠিন।

এই হারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। তবে হতাশ হলেও ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন এমবাপ্পে। তিনি বলেন, এই মুহূর্তে কষ্ট অনেক বেশি। কিন্তু ফুটবল কখনো থেমে থাকে না। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আবারও ঘুরে দাঁড়াতে হবে।

অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠে গেছে স্পেন। এখন বিশ্বকাপের সোনালি ট্রফির এক ধাপ দূরে দাঁড়িয়ে লা রোজারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে গুলি করে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ অ্যাকাউন্টস ম্যানেজার

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০