জুলিয়া জাহান
১৩ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোর হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করত সে।

আরও পড়ুন, 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আসে আহাম্মদ। পরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। মুহূর্তেই সে ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন, 

এ ঘটনায় নিহত কিশোরের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্থানীয়রা বলেন, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আহাম্মদকে শৈশবেই জীবিকার সংগ্রামে নামতে বাধ্য করেছিল। সেই সংগ্রামই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল। স্থানীয়দের দাবি, স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং চলন্ত ট্রেনে ওঠানামা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০