admin
২৬ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেকাব-মোজা পরায় দুই ছাত্রীকে মাদ্রাসা ছাড়ার হুমকি, শিক্ষককে ঘিরে বিতর্ক

​বান্দরবানের লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নেকাব এবং হাত-পা মোজা পরিধান করে ক্লাসে যাওয়ায় দুই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নবীর উদ্দিনের বিরুদ্ধে।

​বৃহস্পতিবার (২৫ জুন) অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

​জানা যায়, ওই দুই ছাত্রী ধর্মীয় বিধান মেনে নেকাব ও হাত-পা মোজা পরে নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিন্তু মাদ্রাসার সহকারী শিক্ষক নবীর উদ্দিন তাদের বাধা দেন এবং পরিচয় শনাক্ত করতে না পারার কারণ দেখিয়ে ভবিষ্যতে মাদ্রাসা ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

​শিক্ষকের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত এক শিক্ষার্থীর বোন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তার এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। পরিচয় শনাক্তকরণের প্রয়োজন হলে তা মার্জিত উপায়ে করা সম্ভব ছিল। কিন্তু পাঠদান থেকে বঞ্চিত করার হুমকি প্রদান অমানবিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের পরিপন্থী।

​এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নবীর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শিক্ষার্থী মাদ্রাসার নির্ধারিত ড্রেস কোড মানেনি। আমি তাদের জানিয়েছি, মাদ্রাসার নির্ধারিত পোশাক ছাড়া অন্য কিছু পরে আসলে ভবিষ্যতে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না।”

​এ বিষয়ে জানতে চাওয়া হলে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।” তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বিকাশের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধসহ আহত ৩

১

মহেশপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

হিমাগারে আলু রেখে লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা

৩

ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

৪

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

৫

ঝিনাইদহের বাঘাডাঙ্গা থেকে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ড. মাহফুজুর রহমান

৬

দেশে ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে প্রধান, উপদেষ্টা ও ১৫ সদস্যের প্রস্তাব

৭

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪৯

৮

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে ৮ হেক্টর ফলজ ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত

৯

ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে  ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

১০

রাজউকের চোখে ধুলা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ, নেই সেফটি নেট ও তথ্যসমৃদ্ধ সাইনবোর্ড

১১

একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১২

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি, ইরানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা

১৩

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

১৪

কালিয়াকৈরে জেলি পুশ চিংড়ি জব্দ, পরে ধ্বংস

১৫

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

১৬

রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে আলামতের সঙ্গে

১৭

রাঙ্গাবালীতে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে এমপি মতিয়ার রহমানের মতবিনিময়

১৯

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০