ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রায়হানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।
গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলানগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্