জুলিয়া জাহান
৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লীতে নদীতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ভূল্লীতে নদীতে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মো. হাবিব নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বড় বালিয়া জোরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত হাবিব বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে এবং শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​স্থানীয়রা জানান, ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে ভূল্লী নদীর জোরদারপাড়া এলাকায় গোসল করতে যায় হাবিব। নদীতে গোসলের একপর্যায়ে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্র হাবিব গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

হাবিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও সতর্ক নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর সীমান্তে মদ, ইয়াবা ও হেরোইন উদ্ধার, আটক ১

১

আপন ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বোনকে নির্যাতন, বিধবা বোনকে ঘরছাড়া করার অভিযোগে সংবাদ সম্মেলন

২

জামালপুরে অসহায় ,প্রতিবন্দী ও শারীরিক ভাবে চলাফেরা করতে ৫০ জনের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন

৩