জুলিয়া জাহান
৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

৩রা সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুঁটিপাড়া নামক স্থান হতে মৃত রইস উদ্দিনের ছেলে মন্টু আলী নামে এক মাদকসেবীকে আটক করেন।

পরবর্তীতে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আটককৃত মন্টু আলীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাশ জানান, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও প্রসংশনীয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর সীমান্তে মদ, ইয়াবা ও হেরোইন উদ্ধার, আটক ১

১

আপন ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বোনকে নির্যাতন, বিধবা বোনকে ঘরছাড়া করার অভিযোগে সংবাদ সম্মেলন

২

জামালপুরে অসহায় ,প্রতিবন্দী ও শারীরিক ভাবে চলাফেরা করতে ৫০ জনের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরন

৩

চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আহ্বান কাজী ইব্রাহীম জুয়েলের

৪