রাজধানীর উত্তরা দিয়াবাড়ি, শুক্রভাঙ্গা ও নলভোগ এলাকায় নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক।বৃহস্পতিবার সকাল থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান এর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে রাজউকের বুলডোজার ও শ্রমিক দল দিয়ে নকশার বাইরে নির্মিত ৩টি বাড়ির অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজউক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই তিনটি এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে অতিরিক্ত ফ্লোর ও স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল। এতে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও যান চলাচলে সমস্যা হচ্ছিল। জনস্বার্থ ও নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।
রাজউকের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। নগরবাসীকে নিয়ম মেনে বাড়ি নির্মাণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা রাজউকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত এলাকার শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন