জুলিয়া জাহান
২০ অগাস্ট ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

গাজীপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণির এক ৭ বছর বয়সী শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎
‎বুধবার বিকেলে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‎আটক সুজন মিয়া মৌচাক ইউনিয়নের ভূলুয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় সুজন মিয়া। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎স্থানীয়দের দাবি, এর আগেও সুজন মিয়ার বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে একই ধরনের একটি ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান বলেও স্থানীয়রা জানান।
‎
‎মৌচাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা দেওয়ান পাপ্পু বলেন, ‘ওই যুবকের বিরুদ্ধে আগেও শিশুদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। আজও একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
‎
‎কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালছড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১

কটিয়াদীতে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন জাসাসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২