আজ মহা অষ্টমী! সকালে মন্দিরে মন্দিরে চলেছে অঞ্জলী। গোপালগঞ্জের ১৩০৮ টি মন্দিরেের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৩২৪ টি মন্দির মুখরিত ছিল অষ্টমীর বিহিত পূজায় অঞ্জলি দিতে আসা ভক্তদের পদচারনায়।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাগত ভক্তরা মায়ের চরণে অঞ্জলি দিয়েছেন।
এবছর কোটালীপাড়ার পূজা মন্ডপের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে – কোটালীপাড়া শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমের শ্রী শ্রী দুর্গা মন্দির, কোটালীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, ঘাঘর বাজার, ছিকটিবাড়ী, দেবগ্রাম, রাধাগন্জ, ভাংগারহাট, রামশীল সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির।
সকালে বাংলাদেশের পূজা উদযাপন কমিটির কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে কোটালীপাড়া শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমের শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে অঞ্জলি প্রদান করেন। পূজান্তে মন্দির কমিটি ও সমাগত উপস্থিত ভক্তদের মাঝে প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, এভাবেই চোখের জলে মায়ের আরাধনা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। একই সাথে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবকে আকর্ষণীয় করতে হবে। আমরা সবাই সরকারের সহযোগিতায় আমাদের পূজার ও উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব নিজস্ব স্বেচ্ছা সেবক বাহিনীর মাধ্যমে।
আসুন আমরা বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় দেবীদের আরাধনা করি।
এসময় সাথে ছিলেন কোটালিপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি, জিবাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও পুজা উৎযাপন কমিটির নেতা সুধন্য ঘরামী। পরে কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন